ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল ক্রোম। ২০২৬ সালের অক্টোবর থেকে প্রকাশিতব্য ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণে ডিফল্টভাবে সব ওয়েবসাইট নিরাপদ এইচটিটিপিএস (HTTPS) সংযোগে লোড হবে। কোনো ওয়েবসাইট যদি এখনো অনিরাপদ এইচটিটিপি (HTTP) প্রোটোকল ব্যবহার করে, তবে সেই সাইটে প্রবেশের আগে ব্যবহারকারীর অনুমতি চাইবে ক্রোম। এর ফলে অনিরাপদ সংযোগের কারণে ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি আরও কমে যাবে।
গুগল ২০২১ সালে “এইচটিটিপিএস ফার্স্ট মোড” নামে একটি ফিচার চালু করেছিল, যা ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়ালি সক্রিয় করতে পারতেন। এবার সেই ফিচারই ডিফল্টভাবে সক্রিয় করা হচ্ছে, যাতে প্রত্যেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ সংযোগে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। নিরাপদ সংযোগ না থাকলে ক্রোম সতর্কবার্তা দেখাবে এবং ব্যবহারকারীর অনুমতি ছাড়া ওয়েবসাইট লোড করবে না। গুগলের মতে, এই পরিবর্তনের লক্ষ্য হলো মাঝপথে কেউ যেন ব্যবহারকারীর তথ্য বিকৃত বা চুরি করতে না পারে।
ক্রোম নিরাপত্তা দল জানিয়েছে, ব্যবহারকারীদের ঘন ঘন সতর্কবার্তা দেখতে হবে না। যেসব ওয়েবসাইট নিয়মিত ব্যবহার করা হয়, সেগুলোর জন্য বারবার সতর্কতা দেখানো হবে না। কেবল নতুন বা অচেনা সাইটে প্রবেশের সময়ই ক্রোম ব্যবহারকারীকে সতর্ক করবে। চাইলে ব্যবহারকারীরা শুধু পাবলিক ওয়েবসাইটের জন্য এই সতর্কতা চালু রাখতে পারেন অথবা ব্যক্তিগত ও পাবলিক দুই ধরনের সাইটের ক্ষেত্রেই ফিচারটি সক্রিয় করতে পারেন। যদিও ব্যক্তিগত নেটওয়ার্ক তুলনামূলকভাবে নিরাপদ, গুগল পরামর্শ দিয়েছে আগেভাগেই ফিচারটি চালু করে রাখা উচিত, যাতে সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা যায়।
বর্তমানে ইন্টারনেটে ৯৫ থেকে ৯৯ শতাংশ ওয়েবসাইট ইতিমধ্যে নিরাপদ এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করছে, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০ থেকে ৪৫ শতাংশ। সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর আগে, ২০২৬ সালের এপ্রিল মাসে প্রকাশিতব্য ক্রোমের ১৪৭তম সংস্করণে “অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনস” ফিচারটি এক শ কোটি ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করা হবে। গুগল জানিয়েছে, এই পরিবর্তন অধিকাংশ ব্যবহারকারীর জন্য নির্বিঘ্ন হবে। তবে প্রয়োজনে ব্যবহারকারীরা ব্রাউজারের সেটিংস থেকে ফিচারটি বন্ধ করতে পারবেন।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

[822]
[859]
বর্তমানে ইন্টারনেটে ৯৫ থেকে ৯৯ শতাংশ ওয়েবসাইট ইতিমধ্যে নিরাপদ এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করছে, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০ থেকে ৪৫ শতাংশ। সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর আগে, ২০২৬ সালের এপ্রিল মাসে প্রকাশিতব্য ক্রোমের ১৪৭তম সংস্করণে “অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনস” ফিচারটি এক শ কোটি ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করা হবে। গুগল জানিয়েছে, এই পরিবর্তন অধিকাংশ ব্যবহারকারীর জন্য নির্বিঘ্ন হবে। তবে প্রয়োজনে ব্যবহারকারীরা ব্রাউজারের সেটিংস থেকে ফিচারটি বন্ধ করতে পারবেন।

আপনার মতামত লিখুন