দৈনিক প্রথম সংবাদ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

কোটালীপাড়া কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী প্রধান অতিথি উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় টুর্ণামেন্টের আহ্বায়ক রসায়ন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অমিয় বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আলীমুজ্জামন, প্রভাষক জিপ্পি গাজী, জুবায়ের আব্দুল্লাহ, কলেজ পরিষদের সম্পাদক  তুষার সেনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজসূত্রে জানাগেছে, খেলায় ৪ টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ডিগ্রী (পাস), দর্শণ বিভাগ, ইতিহাস বিভাগ, ইংরেজী বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং উচ্চমাধ্যমিক শ্রেণি।

প্রধান অতিথি ড. মো: এনায়েত বারী বলেন, আন্তঃবিভাগ খেলাধুলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে। সরকারি সা’দত কলেজে একটি আদর্শ ফুটবল টুর্নামেন্ট করার মাধ্যমে যাতে সবার কাছে অনুসরণযোগ্য করে তুলতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আজকের খেলা উদ্বোধন করেছি। 

টুর্ণামেন্টের আহ্বায়ক অমিয় বিশ্বাস বলেন, ‘মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল খেলা নান্দনিক খেলা, কৌশলের খেলা, উদ্দীপনার খেলা, আনন্দের খেলা। আমরা এই খেলা থেকে আনন্দ পেতে চাই, নান্দনিকতা দেখতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগকে পরাজিত করে ইতিহাস বিভাগ ও অর্থনীতি বিভাগকে পরাজিত করে বাংলা বিভাগ জয়লাভ করে। ২৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

বিষয় : গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জ খবর ২০২৫ কলেজ খেলাধুলা ফুটবল টুর্নামেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী প্রধান অতিথি উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় টুর্ণামেন্টের আহ্বায়ক রসায়ন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অমিয় বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আলীমুজ্জামন, প্রভাষক জিপ্পি গাজী, জুবায়ের আব্দুল্লাহ, কলেজ পরিষদের সম্পাদক  তুষার সেনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজসূত্রে জানাগেছে, খেলায় ৪ টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ডিগ্রী (পাস), দর্শণ বিভাগ, ইতিহাস বিভাগ, ইংরেজী বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং উচ্চমাধ্যমিক শ্রেণি।

প্রধান অতিথি ড. মো: এনায়েত বারী বলেন, আন্তঃবিভাগ খেলাধুলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে। সরকারি সা’দত কলেজে একটি আদর্শ ফুটবল টুর্নামেন্ট করার মাধ্যমে যাতে সবার কাছে অনুসরণযোগ্য করে তুলতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আজকের খেলা উদ্বোধন করেছি। 

টুর্ণামেন্টের আহ্বায়ক অমিয় বিশ্বাস বলেন, ‘মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল খেলা নান্দনিক খেলা, কৌশলের খেলা, উদ্দীপনার খেলা, আনন্দের খেলা। আমরা এই খেলা থেকে আনন্দ পেতে চাই, নান্দনিকতা দেখতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগকে পরাজিত করে ইতিহাস বিভাগ ও অর্থনীতি বিভাগকে পরাজিত করে বাংলা বিভাগ জয়লাভ করে। ২৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৫ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ ১৪ বছর পর ভারতে ফিরছেন লিওনেল মেসি: শুরু হচ্ছে GOAT India Tour 2025 দৈনিক প্রথম সংবাদ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দৈনিক প্রথম সংবাদ সুইডেনে বিনা মূল্যে মাস্টার্স বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ দৈনিক প্রথম সংবাদ ডাফির পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ধস, নিউজিল্যান্ডের প্রথম জয় দৈনিক প্রথম সংবাদ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা দৈনিক প্রথম সংবাদ আর্সেনালের জয়: মাদেউকে ও মার্টিনেলির অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ জয় দৈনিক প্রথম সংবাদ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫ ISTCL Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৫ সার্কুলার Poribar Porikolpona Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি NESCO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ NESCO Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ মিডনাইট ক্রেভিং: গভীর রাতে ক্ষুধা লাগলে কী খাবেন