প্রথম ওয়ানডেতে স্পিনের জাদুতে ক্যারিবীয়দের বিপাকে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচের আগেই আরও শক্তিশালী হলো টাইগারদের স্পিন বিভাগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় ওয়ানডের আগে দলে যুক্ত করেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ধারণা করা হচ্ছে, মিরপুরের স্পিন সহায়ক উইকেট এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩০ বছর বয়সী এই স্পিনার প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন।
তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।
এ পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
তার দলে ফেরা মিরপুরের স্পিন ট্র্যাকে বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
প্রথম ওয়ানডেতে স্পিনের জাদুতে ক্যারিবীয়দের বিপাকে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচের আগেই আরও শক্তিশালী হলো টাইগারদের স্পিন বিভাগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় ওয়ানডের আগে দলে যুক্ত করেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ধারণা করা হচ্ছে, মিরপুরের স্পিন সহায়ক উইকেট এবং বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩০ বছর বয়সী এই স্পিনার প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন।
তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।
এ পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
তার দলে ফেরা মিরপুরের স্পিন ট্র্যাকে বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে আছে।
বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। [520]

আপনার মতামত লিখুন