ডেঙ্গু জ্বরের উপসর্গ, করণীয় ও সতর্কতা — চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে—ডেঙ্গুর উপসর্গ কী? কীভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে? আর করণীয় কী?
এই রিপোর্টে চিকিৎসকদের পরামর্শসহ সব তথ্য জানুন
ডেঙ্গু জ্বরের লক্ষণ
ডেঙ্গুর শুরুতে সাধারণত জ্বর দেখা যায়।
লক্ষণগুলো হতে পারে—
- উচ্চ জ্বর (১০১–১০২ ডিগ্রি)
- মাথাব্যথা
- চোখের পেছনে ব্যথা
- শরীরে ব্যথা ও দুর্বলতা
- ত্বকে লালচে দাগ (র্যাশ)
তবে র্যাশ না থাকলেও ডেঙ্গু হতে পারে, তাই জ্বরকে অবহেলা না করাই ভালো।
ডেঙ্গু হলে করণীয়
ডেঙ্গু চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এখন ডেঙ্গুর মৌসুম হওয়ায় জ্বর হলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত।
জ্বরের সাথে যদি সর্দি-কাশি বা অন্য উপসর্গ থাকে, তবুও সতর্ক থাকা জরুরি।
জ্বরকে অবহেলা করলে ঝুঁকি বাড়ে।
বিশ্রামে থাকুন
ডেঙ্গু হলে শরীরকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে।
দৌড়াদৌড়ি বা অতিরিক্ত কাজ করা বিপজ্জনক।
বিশ্রাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কি খাবেন
ডেঙ্গুর সময়ে প্রচুর তরল পান করা খুবই জরুরি। যেমন—
- ডাবের পানি
- লেবুর শরবত
- ফলের জুস
- ওরস্যালাইন
শুধু পানি নয়, পানি-জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে।
কোন ওষুধ খাবেন, কোনটা নয়
প্যারাসিটামল সেবন করা যাবে (প্রাপ্তবয়স্ক: দৈনিক সর্বোচ্চ ৪টি)
অ্যাসপিরিন ও ব্যথানাশক NSAID ওষুধ নেওয়া যাবে না — এতে রক্তক্ষরণের ঝুঁকি থাকে।
লিভার/হার্ট/কিডনি রোগী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
প্লেটলেট কমলে কি করবেন?
ডেঙ্গুতে প্লেটলেট কমলেও সবসময় ভয় পাওয়ার কিছু নেই।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো-আপ করুন।
হাসপাতালে ভর্তি কারা হবেন?
ডেঙ্গুর তিন ধাপ—
| ধরণ | অবস্থা | করণীয় |
| A | শুধু জ্বর | বাসায় চিকিৎসা, বিশ্রাম |
| B | বমি/খেতে না পারা/পেটব্যথা | হাসপাতালে যাওয়া উচিত |
| C | শক/জটিল অবস্থা | ICU প্রয়োজন হতে পারে |
এডিস মশা কখন কামড়ায়
- সকাল বেলা ও বিকেলের দিকে বেশি সক্রিয়
- অন্ধকারে কামড়ায় না
ডেঙ্গু প্রতিরোধের উপায়
- ৩–৫ দিনের বেশি পানি জমতে দেবেন না
- টব, ড্রাম, ছাদ, কনস্ট্রাকশন জায়গা, টায়ারে পানি জমা থাকলে সঙ্গে সঙ্গে ফেলে দিন
- ঘরের ভেতর-বাইরে পরিষ্কার রাখুন
এডিস মশা নিয়ন্ত্রণ:এডিস মশা পরিষ্কার ঘরে থাকে না — তাই ঘর ঝকঝকে রাখুন।বাংলাদেশে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুর লক্ষণ, কি করবেন, কোন ওষুধ খাবেন, কখন হাসপাতালে যাবেন এবং ডেঙ্গু প্রতিরোধের উপায় জানুন।
স্বাস্থ্য বিষয়ে সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টাল
আপনার মতামত লিখুন