দৈনিক প্রথম সংবাদ

দুদকের তৎপরতায় সরগরম রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের তদন্ত অভিযান চলছে

রবিবার (২৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালনা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  বিভিন্ন বিভাগে অভিযানটি চালানো হয়েছে। এসময় রোগীদের খাদ্য, ওষুধ, ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।

জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন,  কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার, ওয়াশরুম অপরিষ্কার, বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের  টেকনিশিয়ানরা  বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা  রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের  ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।

এ বিষয়ে  জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান, তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন,  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

বিষয় : দুদক অভিযান হাসপাতাল তদন্ত দুদক ঠাকুরগাঁও স্বাস্থ্য খাতে অনিয়ম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

দুদকের তৎপরতায় সরগরম রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

রবিবার (২৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালনা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  বিভিন্ন বিভাগে অভিযানটি চালানো হয়েছে। এসময় রোগীদের খাদ্য, ওষুধ, ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।

জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন,  কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার, ওয়াশরুম অপরিষ্কার, বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের  টেকনিশিয়ানরা  বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা  রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের  ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।

এ বিষয়ে  জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান, তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন,  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এর নিউজ পোর্টালে।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৫ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ নামাজের সময়সূচি ১৫ ডিসেম্বর ২০২৫ দৈনিক প্রথম সংবাদ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Ministry of Defence Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ BSRI Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ ইউরোপের ৪ দেশে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দৈনিক প্রথম সংবাদ ১৪ বছর পর ভারতে ফিরছেন লিওনেল মেসি: শুরু হচ্ছে GOAT India Tour 2025 দৈনিক প্রথম সংবাদ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দৈনিক প্রথম সংবাদ সুইডেনে বিনা মূল্যে মাস্টার্স বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ দৈনিক প্রথম সংবাদ ডাফির পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ধস, নিউজিল্যান্ডের প্রথম জয় দৈনিক প্রথম সংবাদ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা দৈনিক প্রথম সংবাদ আর্সেনালের জয়: মাদেউকে ও মার্টিনেলির অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ জয়