নাট্যকার ও বিটিভির সাবেক মহাপরিচালক ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র পুত্র প্রান্তর জ্যোতি হামিদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রান্তর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার, সহকর্মী ও বন্ধুমহলে নেমে আসে শোকের ছায়া।
প্রান্তর জ্যোতি হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। সংগঠনটির সাধারণ সম্পাদক ফরিদুল হাসান এক শোকবার্তায় বলেন—
“ডিরেক্টরস গিল্ডের সম্মানিত আজীবন সদস্য ম হামিদ ও ফাল্গুনী হামিদের পুত্র প্রান্তর হামিদ ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
প্রান্তর হামিদ দুই পুত্রসন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়-স্বজন।
ম হামিদ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি এক সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ফাল্গুনী হামিদ একজন খ্যাতিমান অভিনেত্রী ও সাংবাদিক। তাদের কন্যা তনিমা হামিদও অভিনয় জগতে এক সময় বেশ জনপ্রিয় ছিলেন।
বাংলাদেশের নাট্যাঙ্গনে প্রান্তর জ্যোতি হামিদের মৃত্যু এক গভীর শূন্যতা তৈরি করেছে।
তার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করেছেন।
প্রান্তর জ্যোতি হামিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন অসংখ্য নাট্যকর্মী ও সংস্কৃতি ব্যক্তিত্ব।
তার অবদান ও পরিবারের সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

[756]
প্রান্তর জ্যোতি হামিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন অসংখ্য নাট্যকর্মী ও সংস্কৃতি ব্যক্তিত্ব।
তার অবদান ও পরিবারের সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন