দৈনিক প্রথম সংবাদ

কোটালীপাড়ায় ২২ ফুট খালে ৭৪ ফুট ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

কোটালীপাড়ায় ৭৪ ফুট ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ার ২২ ফুট প্রস্থের ছোট এক খালে নির্মিত হচ্ছে ৭৪ ফুট গার্ডার ব্রিজ। এদিকে ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত দিয়েছে এলাকাবাসী।

অভিযোকারীরা জানান, পবনার পাড় গ্রামে গ্রামীণ সড়কে ব্রিজ নির্মাণের জন্য পাইল তৈরিতে  রিং কম দেওয়াসহ নানা অনিয়ম হয়েছে ও পাইলের অর্ধেক মাটিতে পুতে বাকি অর্ধেকে পাইলের রড কেটে বিক্রি করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় উপজেলার মান্দ্রা খেয়াঘাট থেকে বাপার্ড জাঠিয়া সড়কের ৬ হাজার ৫০ মিটার চেইনেজে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২২ ফুট প্রস্থের পবনাড় পাড় খালে ৭৪ ফুট (২২ মিটার) আরসিসি গার্ডার ব্রিজ নির্মানের কার্যাদেশ পায় মেসার্স সৌরভ ট্রেডার্স। 

নির্মীয়মাণ ব্রিজের শুরুতেই ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ ওঠায় এলাকাবাসী বারবার উপজেলা প্রকৌশল দপ্তরে অভিযোগ জানানোর পরও কোন প্রতিকার না পাওয়ায় অভিযোগ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নিকট। 

স্থানীয়রা জানান, ব্রিজ নির্মাণে কার্যাদেশ অনুযায়ী কাজ করা হচ্ছে না। ঠিকাদারের লোকজন নির্মীয়মাণ পাইলিং থেকে রড খুলে বিক্রি করে দিচ্ছে। পাইল তৈরীতে নেওয়া হয়েছে দুর্ণীতির আশ্রয়। পাইলে নিম্নমানের পাথর, অর্ধেক পরিমান রিং  ও পরিমানের চেয়ে কম সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে পাইল। যে কারনে মাটির নিচে অর্ধেক পাইল ঢুকতেই পাইলের বাকি অংশ ভেঙ্গে পড়ছে। পরবর্তীতে ঠিকাদারের লোকজন বাকি অর্ধেক পাইলের রড কেটে বিক্রি করে দিচ্ছে।

পবনার পাড় গ্রামের কলেজ ছাত্র রকিবুল ইসলাম বলেন, ব্রিজটির এসকল অনিয়মের বিষয়ে ঠিকাদারের লোকজনদের বললে তারা নিয়মমতো কাজ করছেন বলে বুঝিয়ে দেয়। অন্যদিকে বেশি বাড়াবাড়ি করলে চাদাঁবাজি মামলারও ভয় দেখায়। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের লোকদের বলেও কোন কাজ হচ্ছে না। ইঞ্জিনিয়ার অফিসের লোকদের সাথে যোগসাজগ করেই ঠিকাদাররা এই দুর্ণীতির আশ্রয় নিচ্ছে। গত ৭ অক্টোবর ব্রিজ নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে ইউএনওর নিকট আবেদন করেছি। 

নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন বাসিন্দা মফিজুল বলেন, মানুষের হাটা-চলাচলের জন্য জাঠিয়া থেকে রাধাগঞ্জ গ্রামীন এলাকায় শৈলদা নদীর পাড়ে মাটির রাস্তা হচ্ছে। সেই রাস্তাটিতে ৬ টি সরু খালে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। পবনার পাড়ের ২২ ফুট খালটিতে এলজিইডি ৭৪ ফুটব্রিজ নির্মাণ করছে কোটি কোটি টাকা ব্যয়ে। ছোট এই খালে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার এক একটি কালভার্ট দিলেই হতো সেখানে ৩ কোটি টাকার বিশাল গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা দিয়ে কখনও বাস গাড়ি চলাচলের সুযোগ নেই। তাহলে এতো বড় ব্রিজ কাদের স্বার্থে? অন্যদিকে এই ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি হচ্ছে। এভাবে ব্রিজ হলে তা কতদিন টেকসই হবে? এলজিইডি অফিসের দুর্ণতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে কাজে ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। 

সরেজমিনে ব্রিজ এলকায় গিয়ে দেখা যায় ব্রিজের পাইল গাড়ার কাজ চলছে। ৬৪ টি পাইলের ৬০ টি পাইল স্থাপন করা হয়েছে। তবে প্রত্যেকটি পাইলের অর্ধেক পাইল মাটির নিচে ঢুকানোর পর বাকি অর্ধেক পাইল কেটে রড বের করছে ঠিকাদারের লোকজন। পাইলের রড কাটার জন্য ৩ জন শ্রমিক কাজ করছেন। আনোয়ার সরদার নামের এক শ্রমিক বলেন, তিনি খুলনা থেকে এসেছেন। তার সাথে আরো দুজন রয়েছেন। তাদের কাজ মাটির উপরের থাকা পাইলের অশেংর রড় বের করে আলাদা করা। 

ব্রিজটির ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো: মুরসালিন সৌরভের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত রয়েছেন বলে জানান।এদিকে কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে পবনার পাড় গ্রামের মামুন শেখ বলেন, গত বছরের ১৬ অক্টোবর এই ব্রিজের কাজ শুরু হয়শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ৬ তারিখে। অথচ নির্মাণ কাজের ১০ ভাগ এখনও সম্পন্ন হয়নি।

কাজের অনিয়মেয়র বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, ব্রিজের পাইল থেকে রড কেটে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উদ্ধর্তন কতৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিবে। ব্রিজের নির্মাণ মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর আবেদন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, ব্রিজের অনিয়মের অভিযোগটি উপজেলা প্রকৌশলীকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য। এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

বিষয় : গোপালগঞ্জ ব্রিজ অনিয়ম গোপালগঞ্জ খবর ২০২৫ LGED Bangladesh news

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

কোটালীপাড়ায় ২২ ফুট খালে ৭৪ ফুট ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫

featured Image

[640]

[682]

কাজের অনিয়মেয়র বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, ব্রিজের পাইল থেকে রড কেটে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উদ্ধর্তন কতৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিবে। ব্রিজের নির্মাণ মেয়াদ শেষ হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর আবেদন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, ব্রিজের অনিয়মের অভিযোগটি উপজেলা প্রকৌশলীকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য। এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৫ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ ১৪ বছর পর ভারতে ফিরছেন লিওনেল মেসি: শুরু হচ্ছে GOAT India Tour 2025 দৈনিক প্রথম সংবাদ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দৈনিক প্রথম সংবাদ সুইডেনে বিনা মূল্যে মাস্টার্স বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ দৈনিক প্রথম সংবাদ ডাফির পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ধস, নিউজিল্যান্ডের প্রথম জয় দৈনিক প্রথম সংবাদ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা দৈনিক প্রথম সংবাদ আর্সেনালের জয়: মাদেউকে ও মার্টিনেলির অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ জয় দৈনিক প্রথম সংবাদ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৫ ISTCL Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৫ সার্কুলার Poribar Porikolpona Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি NESCO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ NESCO Job Circular 2025 দৈনিক প্রথম সংবাদ মিডনাইট ক্রেভিং: গভীর রাতে ক্ষুধা লাগলে কী খাবেন